শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

জীবের প্রতি প্রেম অপু উকিলের এক অনন্য উদার মানবিকতা

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া।
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১৩৬২ বার পড়া হয়েছে

অধ্যাপক অপু উকিল আপাদমস্তক একজন রাজনীতিবীদ। কবি,লেখক ও সম্পাদক। তথাপি অপু উকিলের মাঝে রয়েছে এক চরম আধ্যাত্মিকতা। তাঁর ভালবাসায় মানুষ,পশু,পাখি সম্মোহিত হয়ে পড়ে। এ যেন অপু উকিলের এক আশ্চর্য ক্ষমতা। প্রকৃতি,পশু,পাখি,মানুষের প্রতি তাঁর প্রেম যেন অনবদ্য। প্রকৃতির সাথে গভীর মিতালি। মানুষের প্রতি ভালবাসা ও সহানুভূতি।

সুশোভিত বৃক্ষ রাজির পরিচর্যায় সিদ্ধহস্ত। পোষা বিড়ালের সাথে রয়েছে তাঁর বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক। গাভী ও বাছুর ছানার প্রতি অগাধ ভালবাসা। পাখির প্রতি মমতা। এ যেন স্রষ্ট্রার সৃষ্টি কূলের প্রতি অধ্যাপক অপু উকিলের এক নির্মোহ প্রেম! ধারণা করা যায়,প্রকৃতি ও প্রাণীদের প্রতি ভালবাসা অপু উকিলের স্বভাবজাত বৈশিষ্ট্য।

জীবের প্রতি ভালবাসা তাঁর মনে প্রাণে ভিন্ন মাত্রার প্রশান্তি এনে দেয়। তাই নিঃসন্দেহে বলা যায়,প্রকৃতি,মানুষ,পশু-পাখিদের প্রতি ভালোবাসা অধ্যাপক অপু উকিলের উদার মানবিকতার পরিচয়। অপু উকিলের মেধা মননে শৈল্পিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে তার বাস্তবিক কর্মকান্ডে। তিনি হয়তো গভীরভাবে উপলব্ধি করেছেন,সৃষ্টির ভেতর দিয়েই স্রষ্টার প্রকাশ,তাই তাঁর সৃষ্ট জীবকে সেবা করলেই প্রকারান্তরে তাঁকেই সেবা করা হয়।

তাইতো অধ্যাপক অপু উকিলের ভালবাসার বিশালতা অনেকের কল্পনাকেও হার মানায়। ভালবাসার অসীম ক্ষমতা নিয়ে জন্ম নেওয়া অধ্যাপক অপু উকিল তাঁর ভালবাসা ছড়িয়ে দেন সবখানে, সকল প্রানে, তাঁর ভালবাসায় সিক্ত হয় অগনিত ভক্তকূল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin