বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোণার মদন পৌরসভায় বাজেট পেশ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৫৫৫ বার পড়া হয়েছে

নতুন কোন করারোপ ছাড়াই ২০২১-২২ইং অর্থ বছরে নেত্রকোণা জেলার মদন পৌরসভার ১৭কোটি ৫১লক্ষ ৯৭হাজার ৪শত ৮ টাকার বাজেট পেশ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মদন পৌরসভার সন্মেলন কক্ষে পৌর কাউন্সিলর এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট পেশ করেন, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ।

এ সময় বাজেট পেশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ তাহমিন আরা বেগম শিরিন, প্যানেল মেয়র -২ সৈয়দ দেলোয়ার হাসান, কাউন্সিলর পার্থনাথ বৈশ্য সজল, সাইফুল ইসলাম বাবুল হক্কু মিয়া প্রমূখ।

বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ২ কোটি ৮ লক্ষ ৬৬ হাজার ৫ শত ৭৩ টাকা, উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১৫কোটি ৪৩ লক্ষ ৩০ হাজার ৮ শত ৩৫ টাকা।

বাজেটে মেয়র সাইফুল ইসলাম সাইফ,
মদন পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর করতে অগ্রাধিকার দেয়া হয়েছে। বিশেষ করে রাস্তা -ঘাট, ব্রীজ, কালভার্ট নির্মান, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, হাট – বাজার উন্নয়ন, সড়ক বাতি স্থাপন এবং বিশুদ্ধ পানিয় জলের ব্যাবস্থা নিশ্চিত করার উপর গুরুত্বারাপ
করেন।

প্রস্তাবিত বাজেট যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়, সেই জন্য পৌর নাগরিকদের স্ব স্ব জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin