মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার 

নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬৭ বার পড়া হয়েছে
ভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা আর ভাষা শহীদদের  প্রতি বিনম্র  শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে নেত্রকোণায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন।

এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী’র নেতৃত্বে পুলিশ প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে একে একে জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, জেলা পরিষদ,সদর উপজেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু পরিষদ, জেলা প্রেসক্লাব সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠান, সরকারি বে-সরকারি সংস্থা সহ সর্বস্তরের জনতা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin