রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনা ফিসারী করার লক্ষ্যে প্রতিপক্ষের পৈত্রিক জমির ফসল বিনষ্ট ও বেদখলের অভিযোগ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা
  • আপডেটের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৪৮৬ বার পড়া হয়েছে

ফিসারী করার লক্ষ্যে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে পাড় (জাঙ্গাল) তৈরীর নামে প্রতিপক্ষের পৈত্রিক জমির ফসল বিনষ্ট ও বেদখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া রামপুর গ্রামের পিছনের রৌহা বিলে।

লিখিত অভিযোগে প্রকাশ, দুগিয়া রামপুর গ্রামের আলেফ উদ্দিন ১৯৮৪-৮৫ সনে রৌহা বিলে ২.০৫ একর জমি ক্রয় করে সেখানে চাষাবাদ করে আসছিল। তার মৃত্যুর পর পুত্র আলতাবুর রহমান সে সব জমি বর্গা চাষী দিয়ে চাষাবাদ ও ভোগ দখল করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আব্দুল হেকিমের পুত্র ফিরোজ মিয়া ও মৃত আব্দুল মন্নাফের পুত্র সবুজ মিয়া গত ১৪ এপ্রিল রাত ৮টার দিকে আলতাবুর রহমানের স্বত্ত্ব দখলীয় জমির পাশে ফিসারী করার লক্ষ্যে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে পাড় (জাঙ্গাল) তৈরীর নামে জমির ফসল বিনষ্ট ও প্রায় ৭০ শতাংশ (৭ কাটা) জায়গা বেদখল করে চলেছে। এ ব্যাপারে বর্গা চাষীরা আলতাবুরকে জানালে সে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরপর থেকেই সে অনেকটা নিরাপত্তাহীনতায় ভূগছে।

আলতাবুর রহমান গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে বিষয়টি জানিয়ে ন্যায় বিচার না পাওয়ায় গত ১৬ এপ্রিল নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বিবাদীগনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।

এ ব্যাপারে সবুজ মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই জমি আমাদের। আমাদের হাতে কাগজপত্র রয়েছে।

অভিযুক্ত ফিরোজ মিয়া বলেন, জমির মা বাপ হচ্ছে কাগজ। তিনি সঠিক কাগজপত্র দেখাতে পারলে আমরা তাকে জমি দিয়ে দেব।

স্থানীয় ইউপি সদস্য মুখলেছুর রহমান জানান, ফিসারীর পাড় বাঁধার কারণে কিছু মাটি তার জমিতে পরে সামান্য ফসল নষ্ট হয়েছে। আমি এলাকার গস্যমান্য ব্যাক্তিদের নিয়ে দরবারের মাধ্যমে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছি। কিন্তু আলতাবুর দরবারে আসে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin