বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার কলমাকান্দায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের পর দিন গৃহবধুর ভাসমান লাশ উদ্ধার

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা।
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৫৬০ বার পড়া হয়েছে

কলমাকান্দার বৈদ্যগাঁও ভাইড়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর নাগীনপাড়া এলাকা থেকে নিখোঁজ গৃহবধু চম্পা আক্তারের (২৪) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামের মোঃ জাহিদুল ইসলামের মেয়ে মোছাঃ চম্পা আক্তার (২৪) ওয়াজেদ আলীর সাথে বিয়ের পর থেকেই স্বামী নিয়ে বাবার বাড়ীতে বসবাস করে আসছিল। চম্পা আক্তার (২৪) বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বাড়ীর পাশ্ববর্তী ভাইড়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এ দৃশ্য দেখে প্রতিবেশী মোছাঃ সাহেরা আক্তার ডাক-চিৎকার শুরু করলে নিখোজের পরিবার ও প্রতিবেশীরা নদীতে ব্যাপক তল্লাশী চালিয়েও নিখোঁজ চম্পার কোন হদিস পায়নি। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারাও সন্ধ্যা পর্যন্ত তল্লাশী চালিয়ে নিখোঁজ চম্পার সন্ধ্যান পাননি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নাগীনপাড়া এলাকায় স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। পরে খবর পেয়ে নিখোঁজের স্বজনরা উদ্ধারকৃত লাশটি নিখোঁজ চম্পার বলে সনাক্ত করে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খানের সাথে যোগাযোগ কররৈ তিনি নিখোঁজ চম্পা আক্তারের লাশ উদ্ধারের কথা স্বীকার করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin