শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার মদন গুচ্ছ গ্রামে ধর্ষক আটক

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫৫৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনের গুচ্ছ গ্রামে পাঁচ সন্তানের জননীকে (৪৫)কে ধর্ষণের অভিযোগে মোশারফ হোসেন (৩০) নামের যুবককে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। শনিবার (২৬ জুন) রাতে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোশারফ হোসেন উপজেলার ফতেপুর ইউনিয়ের ফতেপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে ও সরকারি আশ্রয়ণ প্রকল্প বিরাশি গুচ্ছ গ্রামের বাসিন্দা।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম আজ রবিবার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ আরো জানায়, উপজেলার বিয়াশি গুচ্ছ গ্রামের বাসিন্দা ওই পাঁচ সন্তানের জননী মঙ্গলবার (২২ জুন) পাওনা টাকা আনতে মোশারফ হোসেনের ঘরে যায়। এ সময় খালি ঘরে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে মোশারফ। লোকলজ্জায় বিষয়টি ওই নারী কারো কাছে বলেনি।

কিন্তু মোশারফ নিজেই স্থানীয় লোকজনের কাছে এ ঘটনা বলাবলি করেছে। এ নিয়ে গুচ্ছগ্রামে একাধিক সালিশি বৈঠক হয়। এতে কোনো রকম মিমাংসা হয়নি। ওই নারী বাদী হয়ে মোশারফ হোসেনকে আসামি করে শনিবার রাতে মদন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মোশারফকে গ্রেপ্তার করেন।

ভুক্তভোগী নারীর স্বামী বলেন, ‘মোশারফ মাদকসেবী ও দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা করে সরকারি গুচ্ছগ্রামের পরিবেশ নষ্ট করেছে। আমার স্ত্রীকে ধর্ষণের পর লোকজনের কাছে খারাপ কথা বলাবলি করে আমাকে নানাভাবে হুমকি দিয়েছে। এলাকাবাসী সালিশের মাধ্যমে বিষয় সমাধানের চেষ্টা করেন। আমার স্ত্রী বিচার চেয়ে মামলা করেছে। আমিও এর সঠিক বিচার চাই।’

গুচ্ছগ্রামের সভাপতি মর্তুজ আলী জানান, ‘মোশারফ মাদকসেবী হওয়ায় তার ভয়ে কেউ কিছু বলে না। ওই নারীকে ধর্ষণ করেছে আমরা শুনে দরবার করছি। আমরা এর দ্রুত বিচার চাই।’

এ ব্যাপারে অভিযুক্ত মোশারফ জানান, ‘অনেক দিন ধরে আমার সঙ্গে তার (পাঁচ সন্তানের জননীর) বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।’

আজ রবিবার তাকে নেত্রকোনা কোর্ট হাজতে পাঠানো হবে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin