বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

বন্যা দূর্গতদের মাঝে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র  বিনামূল্যে মেডিকেল ক্যাম্প 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪৭৯ বার পড়া হয়েছে
নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র উদ্যোগে বৃহস্পতিবার ধর্মপাশা উপজেলার মধ্যনগরে বিনামূল্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়ান (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, বিজিবির সদর দপ্তর চিকিৎসা শাখার নির্দেশনায় ভারপ্রাপ্ত সেক্টর মেডিক্যাল অফিসার ময়মনসিংহের তত্বাবধানে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১বিজিবির আওতাধীন ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
 হয়। মেডিকেল ক্যাম্পে ডাক্তারগন বন্যাদূর্গত সহায় ও দুস্থ মানুষ জনকে পরীক্ষা করে তাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন  ৩১ বিজিবির অধিনায় লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া, মেডিকেল অফিসার, ষ্টাফ অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মেডিকেল ক্যাম্পে প্রায় ১২শত জন বন্যা কবলিত মানুষকে পরীক্ষা নিরীক্ষার পর রোগ অনুযায়ী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ৬৫টি গ্রুপের ২১ হাজার ৫ শত ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ও ক্রীম বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin