বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
মাটির নিচে রক্তিম ফসল! কাটলেই বের হয় লাল রঙের মূলান্যায় বিটরুট। কাঁচা খেতেও সুস্বাদু। মাহে রমজানে বিটরুট জুসও মজাদার। থাইল্যান্ডের সেই বিটরুট এখন চাষ হচ্ছে ময়মনসিংহের গৌরীপুরে। এ ভিনদেশী ফসল উৎপাদনে এলাকায় বাজিমাত করেছেন কৃষক আজিজুল হক। তিনি উপজেলার সহনাটী ইউনিয়নের পল্টিপাড়া গ্রামের আজু মিয়ার পুত্র।

তিনি জানান, গত বছর মাত্র ৫শতাংশ জমিতে চাষ করেছিলেন। বিক্রিয় হয় প্রায় ৩০হাজার টাকা। খরচ হয়েছিলো মাত্র ১হাজার ৪৬০ টাকা। এবার তিনি ১৭শতাংশ জমিতে বিটরুট চাষ করেছেন। ২শতাংশ জমিনের বিটরুট বিক্রি হয়েছে ১৮হাজার টাকা। আরও প্রায় ৩-৫হাজার টাকা বিক্রি হবে। অপর জমিনে রয়েছে বিশাল বিটরুট। সেখালে বিক্রি হবে প্রায় দুই লাখ টাকা। আজিজুল হকের পুত্র মো. আশরাফুল ইসলাম জানান, দেখতেও রঙিন, দামেও ভালো পাচ্ছি। এলাকার অনেকেই খেতে বিটরুট দেখতে আসছে।
এ প্রসঙ্গে উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম জানান, প্রথমদিকে এ ফসল কেউ করতে আগ্রহী ছিলো না। আজিজুল হকের সাফল্যে এখন এলাকার কৃষকদেরও মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আজিজুল হকের অনুপ্রেরণায় পাছার গ্রারেম কছিম উদ্দিনের পুত্র মো. দুলাল মিয়া, পল্টিপাড়ার চানফর আলীর পুত্র আবুল বাসারও বিটরুট চাষ করেছেন।
ধোপাজাঙ্গালিয়ার কৃষক মোস্তাফিজুর রহমান জানান, চাষ অত্যন্ত সহজ, খরচও কম। অনেক লাভ। যা আগে কৃষকরা জানতো না। এখন অনেকেই এ ফসল চাষ করতে আগ্রহী।
কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি জানান, এ উপজেলায় প্রথম বিটরুট আবাদ করেছেন কৃষক আজিজুল হক। তার সাফল্য চারদিকে ছড়িয়ে পড়ছে। এ ফসল চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহী বাড়ছে। আমরাও কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা কওে আসছি।
কৃষি সম্প্রসারণ অফিসার আনিছুর রহমান জানান, বিটরুট মূলত পুষ্টিকর সবজি। তবে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা শরীরের জন্য যেমন উপকারী, তেমনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্তস্বল্পতা দূর করা, লিভার পরিষ্কার, হজম শক্তি, হৃদরোগের ঝুঁকি কমানো, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানো, ক্যানসার প্রতিরোধসহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পালন করে থাকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin