বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মদনে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা

আয়োজনের মধ্যে দিয়ে নেত্রকোণা মদনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশা মানুষ।

এদিন সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়।

সকালে উপজেলা হল রুমে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন, নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী।  এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।সিনিয়র সহ-সভাপতি ও কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ,ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, সহকারী কমিশনার ভূমি শাওলিন নাহার,  উপজেলা মুক্তি যোদ্ধা আহবায়ক মতিউর রহমান, মদন থানা অফিসার ইনচার্জ, হাসনাত জামান,  জামায়াতের নেতা রুহুল আমিন। বক্তারা বলেন, পৃথিবীর অনেক ভাষা  বিলোপ্তি  হয়ে গেছে।

 

তবে বাংলা ভাষা শক্ত অবস্থানে রয়েছে। যার পিছনে অবদান রেখেছেন ভাষা শহীদরা।বাংলা ভাষার মাধ্যমে উচ্চ শিক্ষায় পর্যাপ্ত ঘাটতি রয়েছে।

আমাদের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে আরও কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এছাড়া   ভাষা আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও  মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin