বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আকাশমণি গাছে ঝুলন্ত বৃদ্ধের লাশ উদ্ধার

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৫৩৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের সড়কের পাশে আকাশমণি গাছে ঝুলন্ত অবস্থায় নুর মুহাম্মদ ছোট্র মিয়া (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত্রে উপজেলার বটতলা এলাকায় রাস্তার পার্শে একটি গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে বৃদ্ধের লাশ উদ্ধার করে।নিহত ছোট্র মিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, ছোট্র মিয়া গত দুই-তিন দিন আগে একই ইউনিয়নের গৌরীপুর গ্রামে তার মেয়ে সামছুন নাহারের বাড়িতে বেড়াতে যান। সেখানে তিনি গলায় দঁড়ি নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন, ছোট্র মিয়ার নাতির ডাক চিৎকারে মেয়ের শ্বশু রবাড়ির লোকজন দঁড়ি কেটে মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করেন। পরে সেখান থেকে বাড়িতে ফিরে বৃহস্পতিবার এশার নামাজের পর বটতলা সড়কের পাশে আকাশমণি গাছে ঝুলন্ত  অবস্থায় পাওয়া যায়।

কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান বলেন নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin