বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় সাংবাদিকদের কর্ম বিরতি ও সড়ক অবরোধ কর্মসূচি

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩৯৮ বার পড়া হয়েছে

নির্ধারিত তারিখে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের নির্বাচন আদালতের অস্থায়ীনি নিষেধাজ্ঞাসহ প্রেসক্লাব বিরোধী অপ প্রচারের প্রতিবাদে অনিদির্ষ্টকালের কর্মবিরতি ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রেসক্লাবের সাংবাদিকরা।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মোক্তারপাড়া প্রেসক্লাব মোড়ে প্রধান সড়ক অবরোধ করেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ঘন্টাব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে সাংবাদিক নেতারা আদালতের প্রহসনমূলক রায়কে প্রত্যাখ্যান করে প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রকারীদের অপ প্রচারের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানান।

উল্লেখ্য, ২২ মার্চ প্রেসক্লাব নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রেসক্লাব থেকে আজীবন নিষিদ্ধ যায় যায় দিন পত্রিকার প্রতিনিধির করা ভিত্তিহীন মামলায় ২১ মার্চ মঙ্গলবার উভয় পক্ষের দীর্ঘ শোনানি করে আদালত।

পরে বিকেলে সাড়ে চারটায় ভোটগ্রহণে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোঃ আরিফুল ইসলাম।

এরপর থেকেই প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা সরকারি সকল সংবাদ বর্জন করে কর্মবিরতি সহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin