রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু

নেত্রকোনার আটপাড়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫২১ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের দুওজ গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পেছনের পুকুর থেকে মোহাম্মদ সালমান (৯) নামক এক প্রতিবন্ধী শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পরিবারের লোকজন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুওজ গ্রামের নূরুল আমিনের পুত্র সালমান বিকালে খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বাড়ীর অন্যান্য শিশুদেরকে বাড়ীতে দেখতে পেলেও সালমানকে দেখতে না পেয়ে চারপাশে খোজাখুঁজি শুরু করে।

সন্ধ্যার ঠিক পূর্ব মূহুর্তে বাড়ীর পেছনে পুকুরের পানিতে সালমানের দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তার মৃত্যুতে তার পরিবার ও আশপাশের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin