বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক

নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
দূর্গাপুর থানা পুলিশ পূর্ব মাকড়াইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ সোমবার বিকাল সাড়ে তিন টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর থানার এস আই নূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম পৌনে ২ টার দিকে দূর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কদ্দুছ বেপারীর পুত্র মোঃ শফিকুল ইসলাম (৩৬)।
এ ব্যাপারে থানার এস আই মোঃ নূর ইসলাম বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করার পর বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin