বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে আটক করেছে র‌্যাব-১৪।
মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মদন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, র‌্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত পলাতক শিক্ষক আমান উল্লাহ সাগরকে আটক করে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহে সংবাদ সম্মেলনের পর আসামিকে নেত্রকোনা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
গ্রেফতারকৃত আমান উল্লাহ সাগর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার ১১ বছর বয়সী এক ছাত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা হলে বিষয়টি সামনে আসে। পরে শিশুটির মা গত ২৩ এপ্রিল মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক আমান উল্লাহ সাগর ও তার ভাইকে আসামি করে মামলা দায়ের করেন।
এর আগে শিশুটিকে মদন উপজেলা সদরের একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করা হলে চিকিৎসকরা নিশ্চিহত করেন যে সে অন্তঃসত্ত্বা। মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আসছিল।
এদিকে, ঘটনার মধ্যে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin