শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

আটপাড়ায় আওয়ামীলীগ নেতা জীবন এরঁ মায়ের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্যের শোক প্রকাশ

ইকবাল ভূঁইয়া, আটপাড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৬০৭ বার পড়া হয়েছে
নেত্রকোনার আটপাড়ায় উপজেলা ছাত্রলীগ, যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন খান জীবন এরঁ মাতার মৃত্যুতে নেত্রকোনা ৩ (আটপাড়া – কেন্দুয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ময়মনসিংহ চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্ষ্য জনিত কারনে গত ২৯ শে জুলাই বৃহস্পতিবার রাত আনুমানিক তিন ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্ব্যুকালে মরহুমা হামিদা খানম (৮৫) স্বামী মৃত – মুসলিম উদ্দিন খান ২ ছেলে, ৭ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমার মৃত্যুতে আরো গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন,কেন্দ্রীয় আওয়ামী যুব মহিলালীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান ফেরদৌস রানা আন্জু সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, আটপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বিভিন্ন ইউপি চেয়ারম্যনবৃন্দ, উপজেলা প্রেস ক্লাব, উপজেলা সাংবাদিক ফোরাম। মরহুমার জানাযার নামাজ ৩০শে জুলাই শুক্রবার বিকাল ৩ ঘটিকায় নিজ বাড়ি গাভুরকাছ গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়।
জানাযা শেষে তাঁকে পারিবারিক কবর স্হানে সমাহিত করা হয়। পরিবারবর্গের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন খান জীবন মায়ের জন্য সকলের কাছে দোয়া ও আত্নার মাগফেরাত কামনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin