শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

কঠোর লক ডাউনের প্রথম দুই দিনে আটপাড়ায় ১৭ মামলায় ৪৫ হাজার এক শত টাকা জরিমানা

ফয়সাল চৌধুরী (আটপাড়া) বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৭৩২ বার পড়া হয়েছে

কঠোর লক ডাউনের প্রথম দুই দিনে নেত্রকোণার আটপাড়ায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান পাট খোলা রাখা ও মাস্কবিহীন ঘোরাঘরি করায় মোট ১৭ টি মামলায় ৪৫ হাজার একশত টাকা অর্থদন্ড করা হয়েছে। লক ডাউনের প্রথম দিনে শুক্রবার (২৩ জুলাই) ৩ জনকে ১৩ হাজার তিনশত টাকা জরিমানা করা হয়।

কঠোর লক ডাউনের দ্বিতীয় দিনে ১৪ জনকে ১৪ টি মামলায় ৩১ হাজার আটশত টাকা জরিমানা করা হয়, কঠোর লক ডাউনের প্রথম ও দ্বিতীয় দিনে সর্বমোট ৪৫ হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে৷ কঠোর লক ডাউনের প্রথম দিন শুক্রবার (২৩ জুলাই) থেকেই কঠোর লক ডাউন বাস্তবায়নে টহল শুরু করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা।

 

আজ কঠোর লক ডাউনের দ্বিতীয় দিনেও তিনি আটপাড়া উপজেলার বিভিন্ন স্থানে টহল করেছেন, । শনিবার (২৪ জুলাই) কঠোর লক ডাউনের দ্বিতীয় দিনে তিনি আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার, সেতুর বাজার ,মনসুরপুর বাজার,ব্রুজের বাজার,শুনই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বিভাগ।

কঠোর লক ডাউনের তৃতীয় দিনে (২৫ জুলাই) এই রিপোর্ট লেখা পর্যন্ত ও তিনি আটপাড়া বিভিন্ন উপজেলায় টহল করছেন। আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা বলেন. “করোনা ভাইরাস প্রতিরোধে সরকার নির্ধারিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনসহ গঠিত বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ কঠোর অবস্থানে আছি।সকলকে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin