বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় যথাযথ মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উদযাপন

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৮৫ বার পড়া হয়েছে

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নেত্রকোণা পুলিশ লাইন্সে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন নেত্র‌কোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফ‌য়েজ আহ‌মেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক জিয়া আহমেদ সুমন। পরবর্তীতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা, মোঃ রোকনুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার,ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিআইডি,পিবিআই, হাইওয়ে।

অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যের আত্মার মাগফেরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উদযাপন উপলক্ষে পুলিশ লাইন্স, নেত্রকোণার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ সুপার, নেত্রকোণাসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার, নেত্রকোণা, মহোদয় তার বক্তব্যে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিবারের সদস্যদের সব ধরণের সেবা ও সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন। এ সময় পুলিশ সুপার,নেত্রকোণা মহোদয় ৩০ টি পরিবারের নিকট জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin