বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত, ১০ হাজার টাকা জরিমানা

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে

 নেত্রকোণায় রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত কাজ করছে।  দুই দোকানে অনিয়ম পাওয়ায় দোকান মালিককে দেয়া হয়েছে অর্থদন্ড।

শনিবার সকালে শহরের মেছুয়াবাজারে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। এ সময় কিছু দোকানে অনিয়ম পাওয়ায় চার দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। বাকি দোকান মালিকদের সতর্ক করা হয়।

বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় জেলা প্রশাসকের সাথে  পুলিশ সুপার ফয়েজ আহমেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারি ভুমি কমিশনার আকলিমা আক্তার অংশ নেন।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয় , মান সম্মত পন্য যাতে বিক্রি করে, কোন ভেজাল মিশ্রিত না করে । মূল্যসামগ্রীর দাম দোকানের সামনে টানিয়ে রাখে । ভোক্তারা দামে কোনভাবেই যাতে প্রতারিত না হয় তার জন্যে মোবাইল কোর্ট  চলমান আছে। একই সাথে ভোক্তা অধিকার কার্যক্রম চলমান আছে। সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে তা মেনে চলতে বাজার মনিটরিং অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin