শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণার সীমান্তে বিজিবির অভিযান ১০ লক্ষ টাকার ভারতীয় প্যাম্পার্স জব্দ 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৪৬১ বার পড়া হয়েছে
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এর অভিযানে ১০ লক্ষ ৯০ হাজার ২শত ১০ টাকা মূল্যমানের ভারতীয় প্যাম্পার্স প্যান্ট জব্দ করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া সোমবার বিকেল ৩ টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রবিবার দিবাগত রাত ২টায় নেত্রকোণা জেলার কমলাকান্দা উপজেলার খারনই ইউনিয়নে অবস্থিত খারনই বিওপি’র পিএসসি এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।
এসময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেইন পিলার ১১৭৫ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিকনী নামক স্থানে ফাঁদ পেতে থাকে। তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। ফলে  কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির টহল দল ঘটনাস্থল হতে ১৭ হাজার ১শত ৭৯ পিস ভারতীয় প্যাম্পার্স প্যান্ট- জব্দ করে।
যার সর্বমোট আনুমানিক মূল্য ১০ লক্ষ ৯০ হাজার ২শত ১০ টাকা। জব্দকৃত চোরাচালানী মালামাল সোমবার বিকেলে নেত্রকোণা জেলা কাষ্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin