বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নেত্রকোণায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২ এর উদ্বোধন হয়েছে

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৭ বার পড়া হয়েছে

নেত্রকোণায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২’ এর উদ্বোধন হয়েছে।

আজ সকালে নেত্রকোণা পৌরসভায় বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে নেত্রকোণা পৌরসভার বাস্তবায়নে ও ‘পদক্ষেপ’-এর পরিচালনায় প্রকল্প পরিচিতি ও উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক জিয়া আহম্মেদ সুমন, নেত্রকোণা ডেপুটি সিভিলে সার্জন অভিজিৎ লোড, নেত্রকোণা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সালেহ বিন সামস। এ সময় মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২’ এর কর্মপরিকল্পনা ও সেবাসমূহ তুলে ধরা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin