রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দুয়া উপজেলার হাঁসকান্দা গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ
আল আমিন এর নেতৃত্বে একটি টিম গতকাল সোমবার দিবাগত রাত ৯টার দিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামের আবুল কাশেমের বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে চার কেজি একশ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় আবুল কাশেমকে (৫৩) আটক করা হয়।  আটক আবুল কাশেম হাঁসকান্দা গ্রামের মৃত গিয়াস উদ্দিন এর পুত্র।
এ ব্যাপার সাব ইন্সপেক্টর নাজমুল হুদা বাদী হয়ে আটক আবুল কাশেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার দুপুরে  তাকে আদালতে উপস্থাপিত করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin