সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ 

নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
নেত্রকোনা -৫ ( পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলা আতকাপাড়া ঘিরিপথ ফিলিং স্টেশনে এই হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,
জামায়াত ইসলামীর স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা তার কয়েক জন নেতাকর্মী নিয়ে
আজ শুক্রবার সন্ধ্যার দিকে
পূর্বধলা সদর ইউনিয়নের গিরিপথ ফিলিং ষ্টেশনে গাড়িতে তেল ভর্তে যায়। তিনি গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের নিয়ে দূরে অবস্থান করছিলেন। এ সময় গাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফাকে উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যপারে সংসদ সদস্য মাছুম মোস্তফার সাথে কথা বলতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি
এমপির গাড়িতে হামলার ঘটনার কথা স্বীকার করেন। কে বা কারা কোন উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin