সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ 

র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহের একটি দল।
র‌্যাব সূত্র জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গৌরীপুর থানার রামগোপালপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি সিএনজি তল্লাশি করে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন নরসিংদী জেলার মো. সজিব মিয়া (৩৪) এবং দিনাজপুর জেলার মো. মানিক (২৭)।পরবর্তীতে উপস্থিত জনগনদের সামনে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্লাস্টিকের বস্তা, ফ্যামিলি ও স্কুল ব্যাগে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin