বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ময়মনসিংহ সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা জামালপুর ব্যাটালিয়নকে ৩০-১৫ গোলে হারিয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি চ্যাম্পিয়ন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

বিজিবি ময়মনসিংহ সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩-এর ফাইনাল খেলায় বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি ৩০-১৫ গোলে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ, নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি পারলাস্থ ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে।

১৪ থেকে ১৬ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী এই হ্যান্ডবল প্রতিযোগিতায় নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি, জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি ও ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি অংশ গ্রহন করে। হ্যান্ডবল প্রতিযোগিতা ধারাবাহিক সাফল্য অর্জন করায় নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র সিপাহী আব্দুস সালাম সজীব শ্রেষ্ঠ নবীন খেলোয়ার ও সিপাহী মোঃ আনিছুর রহমান শ্রেষ্ঠ প্রবীন খেলোয়ার নির্বাচিত হন।
বিজিবি ময়মনসিংহ সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মাহমুদুর রহমান পিএসসি উপস্থিত থেকে বিজয়ী, বিজিত ও শ্রেষ্ঠ খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান পিএসসি, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর ব্যাটালিয়নের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin