বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

খালিয়াজুরীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ শামছুল হক
  • আপডেটের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদ , মোঃ মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক( ২) মোঃ কায়ছার রহমান (শেকুল )এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নতুন বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। র‌্যালিপথ জুড়ে স্লোগান আর করতালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে খালিয়াজুরীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin