
নেত্রকোনা মদনে ১শ পিস ইয়াবা ও নগদ সাড়ে ছয় লাখ টাকাসহ ফারুক আহমেদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী ফারুক উপজেলার কাইটাইল ইউনিয়নের দূর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর ছেলে।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফারুক মিয়াকে তার বসত বাড়ি থেকে শনিবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়। রোববার বিকালে তাকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ফারুক মিয়ার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও ফারুক মিয়ার নামে মাদকের দুইটি মামলা রয়েছে।