শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

আমার স্বামীকে আল্লাহ নতুন জীবন দিয়েছেন বাবরের স্থী তাহমিনা জামান শ্রাবণী

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

নেত্রকোনা ৪ আসনের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী বলেন, আপনাদের দোয়ায় ভালবাসায় আবার আমার স্বামী আপনাদের কাছে ফিরে এসেছে,আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আমার স্বামীকে আল্লাহ নতুন  জীবন দিয়েছেন,আল্লাহ নিশ্চিয়ই উনার মাধ্যমে ভাল কিছু করাবেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয়

সংসদ নির্বাচন আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করে আবার সংসদ সদস্য হিসেবে বিজয়ী করে নিয়ে আসব, উনি আপনাদের কল্যাণে যা যা করনীয় তা তিনি  সংসদে তুলে ধরবেন। সব সময় উনার চিন্তাভাবনা কিভাবে আপনাদের উন্নত জীবন দেয়া যায় এবং সহযোগিতা করা যায় সেই চিন্তাই তিনি সব সময় করেন। মঙ্গলবার উপজেলার  চানগাঁও ইউনিয়নের বিভিন্ন  ওয়ার্ডে উঠান বৈঠক নারী ভোটারদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি । এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য মির্জা হায়দার আলী,   উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুর রহমান আঙ্গুর, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল হেলিম ভুলু, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক আঞ্জু,সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি শিরিন আক্তার,সাধারণ সম্পাদক জোসনা আক্তারসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত  ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin