শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন

র‌্যাব-১৪ এর অভিযান নেত্রকোনার চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার প্রধান আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৬৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার সদর উপজেলার সাতপাটি গ্রামের চাঞ্চল্যকর কৃষক মতি হত্যা মামলার প্রধান আসামী ওয়াসিম মিয়াকে (৩০) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

র‌্যাব-১৪ এর অধিনায়ক এম শোভন খান জানান, চলতি বছরের ১১ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামের কৃষক মতি মিয়াকে (৪৫) একই গ্রামের ওয়াসিম ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর পরই হত্যা মামলার আসামীরা গাঁ-ঢাকা দেয়।

এ ঘটনাটি নিয়ে বেশীর ভাগ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি র‌্যাবের দৃষ্টিতে আসে। তারা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব- ১৪ একটি টিম মঙ্গলবার ভোর রাতে ঢাকা লালবাগ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামী ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে। এর আগেও র‌্যাব অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর এজাহার নামীয় আসামী লিমন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওয়াসিম মিয়াকে বিকেলে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর
করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin