রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোণা জেলার দুর্গাপুরে খুনের ঘটনায় প্রতিপক্ষের বাড়ীতে ভাংচুর ও হামলা

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৫৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে গত বৃহস্পতিবার রাতে চেয়ারে বসাকে কেন্দ্র করে অতর্কিত হামলায়  মো. আনোয়ার হোসেন (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন হয় এবং গুরুতর আহত হন মকবুল হোসেন ও চাচাতো ভাই মনির হোসেন। এই খুনের জের ধরে গত শুক্রবার রাতে নিহতের লোকজন প্রতিপক্ষের বাড়ীতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে। এ বিষয়ে শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে এক অভিযোগ করেন সোহেল মিয়ার পরিবার।

অভিযোগ সুত্রে জানা যায়, ওইদিন স্থানীয় বড়ইউন্দ বাজারে চেয়ারে বসা নিয়ে যে খুনের ঘটনার জের ধরে নিহত আনোয়ারের লোকজন অপর পক্ষের জুয়েল মিয়া, তাঁর বড় ভাই সোহেল মিয়া এবং মরম আলীর ঘর সহ ৬টি বাড়িতে ব্যপক হামলা ও ভাংচুর করে রেখে যায়। পরবির্ততে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রতিপক্ষের বাড়িতে হামলার বিষয়ে মকবুল হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সন্তান হারিয়ে এক রকম কাতর। তাদের বাড়িতে তারাই হামলা চালিয়ে আমাদের দোষারুপ করার চেষ্টা করছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর এ আলম বলেন, এখন পর্যন্ত আমি কোন  অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin