শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণায় শাশুড়িকে পালিয়ে বিয়ে; শ্বশুরের মামলায় সাজাপ্রাপ্ত জামাই গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১১৭৬ বার পড়া হয়েছে

নেত্রকোণার মোহনগঞ্জে শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনায় শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই আয়াতুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

 

২০১১ সালে করা এ মামলায় ২০১৩ সালে আয়াতুলকে দেড় বছরের কারাদণ্ড দেয় আদালত। পাশাপাশি দুই হাজার টাকা জরিমানাও করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পর থেকেই সে পলাতক ছিল। গ্রেফতারকৃত আয়াতুল মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ জামালের ছেলে।

 

গতকাল রবিবার (২৪ জুলাই) রাত সাড়ে দশটার দিকে জেলার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোহনগঞ্জ থানা পুলিশ। অভিযানে মোহনগঞ্জ থানার এসআই মমতাজ উদ্দিনের নেতৃত্বে এএসআই এমরুল রশিদসহ অন্য পুলিশ সদস্যরা অংশ নেন।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করে আয়াতুল। এক পর্যায়ে শাশুড়ি নাসরিনের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন। পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস তারা একত্রে বসবাস করেন। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সম্প্রতি এ মামলার রায় ঘোষণা করেন আাদালত। তবে বছর দেড়েক আগে মামলার বাদী মতি মিয়া মারা গেছেন বলে জানান এলাকাবাসী।

 

মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে আয়তুলকে আদালতে প্রেরণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin