বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়ায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৫০৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।

অসীম কুমার উকিল এমপি তাঁর বক্তব্যে কেন্দুয়ার বলাইশিমুল মাঠ ও আশ্রয়ন প্রকল্প প্রসংগে বলেন-আশ্রয়ন প্রকল্প হবে;খেলার মাঠও থাকবে। তিনি মাদক,জুয়া বন্ধে সকলকে একমত হয়ে শপথ গ্রহণের কথা বলেন। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালনের জন্য নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং সবাই মিলে কাজ করলে আইন শৃংখলা পরিস্থিতি ভালো থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সভায় আরও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদুর রহমান, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন প্রমুখ।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন তাঁর বক্তব্য বলেন-কতিপয় কয়েকজন হিজড়া অতিরিক্ত বেপরোয়া হয়ে গেলে আইনের আওতায় আনা হবে। জমি সংক্রান্ত বিরোধ গুলো ভূমি অফিসের মাধ্যমে নিষ্পত্তি করতে পারলে মারামারিসহ নৃশংস ঘটনা অনেকটা কমে যাবে।

এছাড়াও আইন শৃংখলার সার্বিক পরিস্থিতির উপর ইউপি চেয়ারম্যানবৃন্দ,মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুধীজন ও আইন শৃংখলা কমিটির সদস্য বৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামতসহ বিভিন্ন চিত্র তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin