বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণার পূর্বধলায় জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৪৩ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে এক আলোচনা সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট সোমবার দুপুরে পূর্বধলা হেলিপ্যাড মাঠে যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, যুগ্ম আহবায়ক জামিউল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে কোনদিন বাংলাদেশ সৃষ্টি হতো না। তাঁর জন্যই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। কিছু কুলাঙ্গার তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে বাংলাদেশকে অন্ধকার গহবরে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু তারা বুঝতে পারেনি, বঙ্গবন্ধুর আদর্শকে কোন অবস্থাতেই ধ্বংস করা সম্ভব নয়। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনিময়ে আমরা বহুদূর এগিয়ে গেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin