বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
  • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪৭৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার গৌরীপুরে রবিবার (২৮ আগস্ট)  অফিসার্স ক্লাব সভাকক্ষে  উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায়  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুতফুন নাহার সভার আলোচ্যসূচি তুলে ধরে সঞ্চালনা করেন।
উপজেলার সার যেন বাইরে না যায়, প্রান্তিক কৃষক যেন ন্যায্য মূল্যে সার পান, বিক্রেতারা যেন সার চড়া দামে বা ক্যাশ মেমো এবং উপযুক্ত ঠিকানা উল্লেখ ছাড়া  বিক্রয় করতে না পারে,  এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ যেন তাদের মনিটরিং জোরদার করে এ সংক্রান্ত বিস্তারিত উল্লেখ পূর্বক সতর্কতা মূলক দিক নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে খুচরা ডিলারদের প্রতি মনিটরিং জোরদার করার কথা পর্যালোচনা হয়। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।
এতে এসিল্যান্ড মোসাঃ নিকহাত আরা, ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কৃষি সম্প্রসারন অফিসার ওয়াহেদ প্রমুখ বক্তব্য রাখেন।  এছাড়াও  উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলার বিএডিসি ও বিসিআইসির বিভিন্ন সার ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin