শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনার মোহনগঞ্জে জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৪৭১ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে খোকন চন্দ্র সরকার (৩০) নামে এক মৌসুমী ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় তার মৃত্যু হয়। এর আগে সকালে মোহনগঞ্জ পৌরসভার মাইলোড়া এলাকায় একটি গাছ থেকে পড়ে যায় খোকন।

খোকন চন্দ্র সরকার মোহনগঞ্জ উপজেলার বড়তলী গ্রামের জীবন চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খোকন মৌসুমী ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিল। খোকন মাইলোড়া এলাকার একটি গাছের জাম চুক্তিতে কিনে নেয়। সকালে সে জাম পাড়তে গাছে উঠলে অসাবধানতা বশতঃ পা পিছলে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিৎিসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়মনসিংহ হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে গাজীপুর এলাকায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সাথে রাত ৮টার দিকে যোগাযোগ করলে তিনি গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin