বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ নেত্রকোণার পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক নেত্রকোনার দূর্গাপুরে ৮০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরো বাড়ানো হবে——– খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় ১১ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিতঃ কৃষকের হাহাকার মদনে বন্যা ও অতিবৃষ্টিতে বোরো ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে খাদ্য যুগ্ম সচিব গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক

নেত্রকোণার কলমাকান্দায় পুলিশের অভিযান ঃ ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে

কলমাকান্দা থানা পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিক নির্দেশনায় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম পিপিএম এর নেতৃত্ব পুলিশের একটি টিম ১৪ জুন বিকাল সাড়ে ৫টার দিকে খারনৈ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র মোঃ শাহ্ আলম (৩৮) এর বসত ঘরে অভিযান চালিয়ে চৌকির নিচ হতে ৪টি বস্তায় রক্ষিত আমদানী নিষিদ্ধ ১০১ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে উক্ত টিমটি কলমাকান্দা সদর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বাবুল মিয়ার পিঠে থাকা ব্যাগ থেকে আমদানী নিষিদ্ধ ৬ বোতল ভারতীয় মদ জব্দ এবং তাকে আটক করে। আটক বাবুল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি ইউনিয়নের হলহলিয়া গ্রামের মোঃ এখলাছ মিয়ার পুত্র।

জব্দকৃত ১০৭ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য ৩ লক্ষ ২১ হাজার টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin