রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোনার শ্যামগঞ্জ জালশুকায় বাস সিএনজি সংঘর্ষে ড্রাইভারসহ ২ জন নিহত ও আহত ৪

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

নেত্রকোনা- ময়মনসিংহ হাইওয়ে সড়কের শ্যামগঞ্জ জালশুকা নামক স্থানে মঙ্গলবার বিকাল ৩টার দিকে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভারসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে একটি সিএনজি (ময়মনসিংহ-থ-১১-৩২৫০) ৫ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। সিএনজিটি শ্যামগঞ্জ জালশুকা নামক স্থনে পৌঁছলে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি যাত্রী মহুয়া (ঢাকা মেট্রো-ব-১৪-৩২৬১) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনায় সিএনজি ড্রাইভারসহ ৬ জন মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি ড্রাইভার একরামুল (৪০) এবং অজ্ঞাত মহিলাকে (৩৭) মৃত ঘোষণা করেন। বাকী যাত্রীদেও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বাস সিএনজির দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে দুই জনের মৃত্যু হয়েছে। বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin