বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনার কেন্দুয়ায় দুটি বাসে আগুন

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

বিএনপি জামায়াত আহুত দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচি চলাকালে নেত্রকোনার কেন্দুয়ায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, অবরোধ কর্মসূচি চলাকালে নেত্রকোনার কেন্দুয়ায় দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে হিরণ এন্টারপ্রাইজ নামের বাসটি পুড়ে ছাই হলেও হিমাচল এন্টারপ্রাইজ নামের বাসের আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় আংশিক পুড়েছে।

হিরন এন্টারপ্রাইজ বাসের সুপার ভাইজার হৃদয় মিয়া বলেন, মদনের উচিতপুর ঘাট স্ট্যান্ড থেকে চট্রগ্রামে চলাচল করে আসছিল বাসটি। অবরোধের মধ্যে কেন্দুয়া বাসস্ট্যান্ডে বাসটি পার্কিং অবস্থায় রাখা হয়েছিল। বাসের মধ্যে হেলপার থাকতো।

গতরাত সাড়ে তিনটার দিকে ফোনে জানতে পারি হিরন এন্টারপ্রাইজ নামক বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুন দেখে হেলপার বাস থেকে বের হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে হিমালয় নামক বাসে আগুন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বাসের আংশিক ক্ষতি হয়েছে।

খবর পেয়ে আজ বৃহস্পতিবার  বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, ইউএনও কাবেরী জালাল, কেন্দুুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুর্বৃত্তদের দেয়া আগুনে হিরণ এন্টারপ্রাইজ নামের বাসটি পুড়ে গেছে। আর হিমাচল এন্টারপ্রাইজ নামের বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে  জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin