বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

গৌরীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে আদিব ও তরী সেরাদের সেরা

সুপক রঞ্জন উকিল 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহবুব হাসান।
শেখ রাসের মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবিং প্রতিযোগিতা তাহমিন ইসলাম আদিব ও রিফাহ তাসনিয়া তরী উপজেলায় চ্যাম্পিয়ান হয়েছে। আদিব গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী ও মো. তানভীর আল ইসলাম দম্পত্তির পুত্র। আদিবও গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এছাড়াও সে উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান কুইজ  ও পল্লীগীতিতে ১মস্থান এবং উপস্থিত বক্তৃতায় ২য়স্থান অর্জন করেন।
তরী যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ও প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি দম্পতির কন্যা। সে গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো. আব্দুল কাদির, সাংবাদিক মো. রইছ উদ্দিন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin