শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে নেত্রকোনায় আইনমন্ত্রী আনিসুল হক

সিনিয়র রিপোর্টার এ.কে. এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৯২ বার পড়া হয়েছে

আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কথা বলে কোন লাভ নেই। নির্বাচনে কোন দল আসল, কোন দল আসল না, তা দেখার দায়িত্ব আওয়ামীলীগের নয়। তা দেখবে নির্বাচন কমিশন। নেত্রকোনার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে শুক্রবার বিকেলে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়্যুথ ক্যাম্প ও ডাঃ আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি এ সব কথা বলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর কার্যালয়েরর সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin