শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

আটপাড়ায় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইকবাল ভূইয়া (আটপাড়া) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৬০৬ বার পড়া হয়েছে

আটপাড়ায় আশ্রয়ন প্রকল্প ২ উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর অংগীকার একজন মানুষও গৃহহীন থাকবেনা এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষ্যে সারা দেশে ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (২য় পর্যায়) এর ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ জুলাই শনিবার সকাল ১১ টায় সোনাজুর মৌজায় অবস্থিত উপজেলার দুওজ ইউনিয়নে মহেশ্বরখিলা আশ্রয়ণ ২ প্রকল্প এর মতবিনিময় সভায় নেত্রকোণা জেলা প্রশাসক কাজি আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার-৩ আসনের (আটপাড়া-কেন্দুয়া) সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি ।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল, সহকারী কমিশনার (ভূৃমি) সুলতানা রাজিয়া। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফেরদৌস রানা আন্জু,জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক
এম মুখলেছুর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যনদ্বয়,বিভিন্ন ইউপি চেয়ারম্যনবৃন্দ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হিরা,সম্পাদক আাসাদুজ্জামান খান সোহাগ,সাংবাদিক ফোরাম এর সভাপতি রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল সহ জেলা ও উপজেলা সাংবাদিকবৃন্দ,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ । মতবিনিময় সভা শেষে
উপকারভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এখানে উল্লেখ্য যে, প্রথম পর্যায়ে আটপাড়া উপজেলায় ৯৮ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫০ টি ঘর নির্মাণ করা হল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin