বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কেন্দুয়ায় যৌথবাহিনীর হাতে জুয়ারী আটক

মাইন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে উপজেলার আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু সহ আরও একজন জুয়ারী সেনাবাহিনী ও পুলিশের হাতে আটক হয়েছে।

জানা গেছে অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নের বঙ্গবাজার এলাকা সংলগ্ন স্থানে এক জুয়া খেলার আসর থেকে তাদেরকে আটক করে এনে থানা হেফাজতে সোপর্দ করেছে সেনাবাহিনী। এ সময় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় জুয়া খেলার আসরে অভিযান চালায় যৌথবাহিনী।

এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু ও আব্দুল কুদ্দুছ নামে দুজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin