বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) কমিটির সভা অনুষ্ঠিত  

সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৮২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা ওএমএস কমিটির আয়োজনে বুধবার (৩১ আগস্ট) বিকালে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল (০১ সেপ্টেম্বর) হতে সারা দেশের ন্যায় গৌরীপুর পৌরসভার উত্তর বাজারের ডিলার  সুশান্ত সাহা, স্টেশন রোডের ডিলার তোফাজ্জল হোসেন, ইসলামাবাদ মাদ্রাসা এলাকার ডিলার আব্দুল মন্নাফ, কালিপুর দৈনিক বাজারের ডিলার দেলোয়ার হোসেন দুলাল, কালিপুর মধ্যম তরফের ডিলার ইকরাম হোসেন মামুন; এ ৫ টি স্থানে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ০৯টা হতে বিকাল ০৫টা পর্যন্ত খোলা বাজারে ন্যায্যমূল্যে চাল বিক্রয় করবেন। উল্লেখ্য প্রতি জন ক্রেতা ন্যায্যমুল্যে ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। সাধারণ ক্রেতার পাশাপাশি টিসিবির পরিবার কার্ডধারীগণও প্রতি মাসে দুই বার করে ন্যায্যমূল্যে চাল ক্রয় করতে পারবেন।
 উপজেলা  ওএমএস কমিটির সদস্য-সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে সভায় আরও  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং ওএমএস ডিলারগণ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin