রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

গোয়ালঘর থেকে ৬৩ বছরের বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ মিঠু সরকার, পূর্বধলা, নেত্রকোনা।
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নিজ হোগলা এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুল মন্নাছ (৬৩) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকালে আব্দুল মন্নাছকে নিজ গোয়াল ঘরের দরনায় গলায় উড়না দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। সে হোগলা ইউনিয়নের নিজ হোগলা গ্রামের মৃত আছর আলীর ছেলে।

 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধ আব্দুল মন্নাছ সকালে খাবার খেয়ে ঘুরা ফেরা করছিল। কিছুক্ষণ পর তার স্ত্রী দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের গোয়াল ঘরের দরনায় সাথে উড়না পেঁচানো ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। কিছুদিন পূর্বে তার বড় ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে কিছুটা মানসিক চাপের মধ্যে ছিল বলে জানা যায়। এছাড়াও পরিবারের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধের ঘটনাও রয়েছে। প্রভাবশালীরা তার জমির মূল দলিল জোর করে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি চিন্তিত ছিলেন। তবে ওই ব্যক্তির গলায় উড়না দিয়ে ফাঁস লাগানো থাকলেও পা দুটি মাটিতেই ছিল। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে সন্দেহ রয়েছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধের মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে ওসি জানিয়েছেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin