রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

নেত্রকোণায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

সিনিয়র ররিপোর্টার এ কে এম আব্দুল্লাহ।
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৭৩ বার পড়া হয়েছে

“মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ জুন) শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্টানটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, সাবেক প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহসহ জেলায় কর্তব্যরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা, 
মাদকদ্রব্যের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলার উপর গুরুত্বারোপ করেন। পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin