বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক-ইজিবাইকের সংর্ঘষে এক নারীর মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের মাসকা বাজারের সন্নিকটে সোমবার বিকালে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে খোরশেদা বেগম (৬০) নামে এক নারীর মৃৃত্যু হয়েছে। নিহত খোরশেদা বেগম কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আটিগ্রামের হযরত আলী স্ত্রী।

নিহত খোরশেদা বেগম ছেলে মোঃ হান্নান মিয়া সাংবাদিকদের জানান, তাঁর মা রবিবার মেয়ের বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন। আজ সোমবার বিকালে মেয়ের বাড়ী থেকে ইজিবাইকে উঠে নিজ বাড়ীতে ফিরছিলেন। ফেরার পথে মাসকা বাজারের পাশে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশংকা জনক অবস্থায় তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক খোরশেদা বেগমকে মৃত ঘোষনা করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের সাথে সন্ধ্যার পর যোগাযোগ করা হলে তিনি ট্রাক-ইজিবাকের সংঘর্ষে ইজিবাইকের যাত্রী নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin