রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৪০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু কণ্যা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা, সফল রাষ্ট্র নায়ক, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পূর্বধলা উপজেলা শাখা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ আওয়ামীলীগ পূর্বধলা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মিছিল পূর্ব স্থানীয় শহীদ মিনারে
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ পূর্বধলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম সুজন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হোগলা ইউনিয়ন কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুলফিকার আলী শাহিন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম ও কছম আলী প্রমুখ।
পরে পূর্বধলা উপজেলা প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লেভেল ক্রসিং বাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে,  ঠিক সেই সময় বিএনপি জামায়াত প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে। তারা প্রকাশ্যে হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin