রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক

নূর মোহাম্মদ জরিপ
  • আপডেটের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রায় ৪ হাজার হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। এতে অন্তত ৯ হাজার কৃষক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গত কয়েক দিনের টানা বৃষ্টির পর বৃহস্পতিবার অল্প সময়ের জন্য রোদ উঠলেও শুক্রবার থেকে আবার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। পরে রাতে বৃষ্টি শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। ফলে প্রায় পাঁচ দিন ধরে কেটে আনা ধান রোদে শুকানো সম্ভব হয়নি।
জমি থেকে কাটা ভেজা ধান খলা, স্কুল মাঠ ও বাড়ির উঠানে স্তূপ করে রাখা হয়েছে। একদিকে নতুন করে বিস্তীর্ণ জমি পানিতে তলিয়ে যাচ্ছে, অন্যদিকে রোদ না থাকায় কাটা ধানও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের কৃষক মজু মিয়া বলেন, “গণেশের হাওরে দুই একর জমিতে চাষ করেছিলাম। কাটার প্রস্তুতি নেওয়া ছিল, হারভেস্টার ঠিক করা ছিল। কিন্তু শুক্রবার রাতের ঢলে সব তলিয়ে গেছে। ১০ জনের সংসার কীভাবে চলবে বুঝতে পারছি না।”
বর্গাচাষী আনোয়ার জানান, “ঋণ করে তিন একর জমি বর্গায় চাষ করেছিলাম। চোখের সামনে সব ডুবে গেল। ঋণ কীভাবে শোধ করব বুঝতে পারছি না। সামনে মহাজনের চাপ বাড়বে।”
ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রামের কৃষক ফৌজদার মিয়া বলেন, “৫ একরের মধ্যে ৩ একরই তলিয়ে গেছে। কিছু ধান কেটে স্কুল মাঠে শুকাতে দিয়েছি, কিন্তু চার দিনেও শুকাতে পারিনি। অনেক ধানে গ্যাজ ধরে গেছে, দামও পাচ্ছি না।”
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “নদ-নদীর পানি বৃদ্ধি ও ঢলের কারণে প্রায় ৩ হাজার ৮৫০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। এতে প্রায় ৮ হাজার ৪৭০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin