শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

২৮ জুলাই নেত্রকোনায় আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৮৪৯ বার পড়া হয়েছে
আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে আগামীকাল ২৮ জুলাই নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা ফুটবল এসোসিয়েশন নেত্রকোনা।
 মতবিনিময় সভায় সাবেক উপমন্ত্রী ফুটবলার আরিফ খান জয় প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে উদ্দেশ্য সম্পর্কে বলেন, ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা এবং যুব সমাজকে খেলাধুলায় অনুপ্রাণিত করতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। আশা করছি বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে এসে খেলাটি উপভোগ করবে।
তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান লোকজনকে খেলাধুলার বিকাশে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় স্টেডিয়াম মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনি আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ সফল করতে সাংবাদিক সহ সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,  আব্দুল কাদির, সাবেক জাতীয় দলের ফুটবলার অমিত খান শুভ্র, সাংবাদিক এম ফখরুল হক, আবাহনীর ফুটবলার পাপন সিংসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin