সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

আটপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন আই এফ আই সি ব্যাংক

মনির হোসেন
  • আপডেটের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা আটপাড়া তেলিগাতি শাখায় আই এফ আই সি ব্যাংকের উদ্যেগে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় উপজেলা তেলিগাতি শাখায় আই এফ আই সি ব্যাংকের কার্যালয়ে অর্ধশত শীতার্ত অসহায় হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে শীতার্ত লোকজন ব্যাংকের মঙ্গল কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আই এফ আই সি ব্যাংকের উপজেলা অফিসার ইনচার্জ মোহাম্মদ তামজিদুল ইসলাম, সহকারী অফিসার মোঃ শাকিল আহমেদ বিপুল, এবং প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সহ ব্যাংকের সকল কর্মচারীবৃন্দ।

 

আটপাড়া উপ-শাখার অফিসার ইনচার্জ মোঃ তামজিদুল ইসলাম জানান, আই এফ আই সি ব্যাংক পি এল সি বরাবরই ব্যাংকিং কার্যক্রমের সাথে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। পূর্বেও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শীতকালে শীতার্ত মানুষদের কম্বল দিয়েছে, সেই ধারাবাহিকতায় এবার শীতে সকল শাখা-উপশাখা থেকে কম্বল বিতরণ কর্মসূচি চলছে। এবং এ ধরনের মানবিক কাজের প্রশংসা করে তিনি আরো বলেন, আই এফ আই সি ব্যাংক প্রতি বছরই বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকে। এর মধ্যে নারী দিবস পালন, গ্রীষ্মকালে মৌসুমি ফলের সমন্বয়ে মধুমাস উৎসব পালন, শীতকালে প্রতিবেশীদের নিয়ে পিঠাপুলি খাওয়ার উৎসব ও কম্বল বিতরণ এবং রমজানে ইফতারির আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin