মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

আটপাড়ায় জমে উঠেছে ইউপি নির্বাচন

ফয়সাল চৌধুরী, আটপাড়া, নেত্রকোণা
  • আপডেটের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

উৎসাহ উদ্দীপনায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ ১৭ অক্টোবর রবিবার ছিল দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল এর শেষ সময়। আটপাড়া উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা দলীয় কার্যালয়ে একত্রিত হয়ে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী খায়রুল ইসলাম, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্র নেতা, অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম রোকন, সাবেক সভাপতি সুলতান উদ্দিন আহমেদ, সাবেক সাধারন সম্পাদক আবু নাসের তালুকদার মিলু যুব মহিলা লীগের সভাপতি , উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা সহ দলীয় নেতৃবৃন্দ।

আটপাড়ায় উপজেলায় নৌকার মনোনীত প্রার্থীরা হলেন, ১নং স্বরমুশিয়া ইউনিয়নে, আব্দুস সাত্তার, ২নং শুনই ইউনিয়নে, রোকনুজ্জামান, ৩নং লুনেশ্বর ইউনিয়নে শাহজাহান কবীর, ৪নং বানিয়াজান ইউনিয়নে ফেরদৌস মিয়া, ৫নং তেলিগাতী ইউনিয়নে, অখিল চন্দ্র দাস, ৬নং দুওজ ইউনিয়নে সাইদুল হক তালুকদার, ৭নং সুখারী ইউনিয়নে, মোঃ শাহজাহান, বি এন পি দলীয় ভাবে ইউনিয়ন পরিষদে নির্বাচনে অংশ গ্রহণ না করলেও, এই দলের অনেক দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কয়েকটি ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন। আগামী ২১তাং মনোনয়ন যাচাই বাছাই শেষ হবে। আওয়ামী লীগের প্রার্থীদের জিতিয়ে আনার জন্য এবং দলীয় মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের দলীয় সিদ্ধান্তের সাথে থাকার জন্য গত কয়েকদিন ধরে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল তাদের বাড়ী বাড়ী যাচ্ছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin